০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমারি তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

পুবের কলম প্রতিবেদক: প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্ত হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতেই। এমনই ঘোষণা করে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিল আদালত। বুধবার এ নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত। জানা গিয়েছে, সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন কলকাতার এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত চালাবে তারা। তদন্ত চলাকালীন অফিসারদের বদলি করা যাবে না বলেও উল্লেখ করেছে আদালত।

বুধবার কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক ল শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। এ দিন শুনানি চলাকালীন তদন্ত নিয়ে উষ্মাও প্রকাশ করেন বিচারপতি। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, আমি আশা করব সিবিআই তদন্তে এবার লক্ষণীয় অগ্রগতি হবে। যাতে আমাকে আর আশা হত হতে না হয়। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়। বিচারপতি বলেন, আমার এখনও সন্দেহ আছে যে সিবিআই কী করবে?

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

জানা গিয়েছে, সিবিআইয়ের সিটে কারা কারা থাকবেন, আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এ দিন প্রাথমিক টেটের দু’টি মামলার প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। একইসঙ্গে রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানিয়েছে, আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলাগুলি দেখছি। দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ পরীক্ষায় পাশ না করেও অনেকেই চাকরি পেয়েছে। ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিল হয়েছে। তা নিয়েই বিস্তারিক খতিয়ে দেখবে সিবিআই।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাইমারি তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার