০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপরুপা নিয়ে নারদা মামলায় সিবিআই কে চারমাস সময় দিল হাইকোর্ট

পারিজাত মোল্লা:  বুধবার কলকাতা হাইকোর্টে উঠে হুগলি জেলা তৃণমূল নেত্রী অপরুপা পোদ্দারেরদাখিল মামলা। নারদা মামলায় অন্যতম অভিযুক্ত অপরূপা পোদ্দার । এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য মামলা করেছেন কলকাতা হাইকোর্টে । চার মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে অপরূপার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট ।

সিবিআই বুধবার আদালতে জানিয়েছে, -‘ তারা এখনও তদন্ত করছে । পাশাপাশি ভয়েস স্যাম্পল গান্ধিনগর ফরেনসিক ল্যাব থেকে আসতে সময় লাগবে’ । সিবিআইয়ের এই কথায় ক্ষুব্ধ হয় আদালত । এরপরই ৪ মাসের মধ্যে নারদা মামলার অপরূপা পর্ব শেষ করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ।নারদা মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের ।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

তিনি এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে । অপরূপা পোদ্দারের আইনজীবী এই মর্মে আবেদন জানিয়েছিলেন যে এটি ২০১৪ সালের ঘটনা । সিবিআই মামলার তদন্ত করছে । এখনও সেই তদন্ত শেষ হয়নি । এমনকী চার্জশিটেও তাঁর নাম নেই । তাও হেনস্তার সম্মুখীন হতে হচ্ছে অপরূপা পোদ্দারকে । তাই এফআইআর থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক । তারপরই এদিন আদালতের এই নির্দেশ দিয়েছে । বিচারপতি মান্থার নির্দেশে জানিয়েছেন, -‘আগামী ৪ মাসের মধ্যে অপরূপার বিরুদ্ধে থাকা মামলার সমাধান করতে হবে । নয়তো নারদা মামলা থেকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তাঁকে’ । সিবিআইকে এমনটা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

প্রসঙ্গত, গত ২০১৪ সালে একটা স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ সামনে আসে । সেই স্টিং অপারেশন করেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল । ওই ভিডিয়ো ফুটেজে রাজ্যের বেশ কয়েকজন তাবড় তাবড় তৃণমূল মন্ত্রী, বিধায়ক থেকে সাংসদকে নগদ টাকা নিতে দেখা যায় । সেই ফুটেজ সামনে আসার পর সাড়া পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে । কিন্তু সেই নারদা মামলায় এখনও তদন্ত করছে সিবিআই । ৮ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় বিচারপতি মান্থার এদিন ক্ষোভ প্রকাশ করেন ।এখন দেখার সিবিআই চার মাসে তদন্তে কি অগ্রগতি দেখায়?

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপরুপা নিয়ে নারদা মামলায় সিবিআই কে চারমাস সময় দিল হাইকোর্ট

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার