পুবের কলম প্রতিবেদক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের নার্সিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়। ছাত্রীর নাম মল্লিকা দাস। তাঁর বয়স ২২ বছর। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে এক পেইন গেস্ট থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।
আরও পড়ুন:
সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সূত্রের খবর, ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার হাসপাতালে। তবে, এখনও পর্যন্ত বাড়ির থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ছাত্রীর বাড়ি বাঁকুড়া।
বাঁকুড়া থেকে নার্সিং পড়তে কলকাতায় আসেন তিনি। তিনি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং কলজের চতুর্থ বর্ষের ছাত্রী। সোমবার, সকালে ৭-৮ টা নাগাদ পিজির ছাদে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল অর্থাৎ রবিবার রাতেই মারা যান এই ছাত্রী। দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই।