উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বকুলতলা থানার পুলিশের তৎপরতায় পাতপুকুর এলাকা থেকে উদ্ধার একটি ময়ূর ও একটি বাজপাখিকে শুক্রবার তুলে দেওয়া হয় বকুলতলা থানা থেকে বন দফতরের হাতে।
আরও পড়ুন:

বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক।বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ জয়নগর ২ নম্বর ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়। পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় জিয়াউল হক খান।
তারপরে বাড়িতে ঢুকে চক্ষু চরক গাছ পুলিশের। লুকোনো একটি লোহার খাঁচার মধ্যেই রয়েছে আস্ত একটি ময়ূর ও একটি বাজপাখি। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। তারপরে সেই লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ।আরও পড়ুন:

শুক্রবার দুপুরে বনদপ্তরের হাতে ময়ূর ও বাজপাখিটি তুলে দেয় বকুলতলা থানার পুলিশ।
পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল জিয়াউল? সে কি কোন পাচার চক্রের সঙ্গে জড়িত? সব উত্তর জিয়াউল হক খান ধরা পড়লেই জানা যাবে।আর তারই খোঁজে বকুলতলা থানার পুলিশ।আরও পড়ুন: