উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কলকাতা: বই শিক্ষার বড় মাধ্যম।বই যত বেশি পড়বে জ্ঞান তত বাড়বে।শিক্ষার শেষ নেই।আর প্রতিবছরের মতো এবছরও কলকাতার সেন্ট্রাল পার্কে চলছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে গত ১৭ ই জানুয়ারি,শেষ হবে ৩১ শে জানুয়ারি।

বইয়ের বিকল্প কিছু নেই তারই প্রমাণ উঠে এলো কলকাতা বইমেলা বইমেলাতে

এই মেলাতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এক হাজার স্টল অংশ নিয়েছে।রয়েছে কিশোরদের বইয়ের জন্য আলাদা প্যাভালিয়ন।রয়েছে লিটিল ম্যাগাজিনের প্যাভালিয়ন।তাছাড়া জাগো বাংলা, সমরেশ বসু,সমরেশ মজুমদার সহ একাধিক লেখকের নামে বিভিন্ন মুক্ত মঞ্চের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর প্রতিদিন বইপ্রেমী মানুষের ভীড় বেড়ে চলেছে।

কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেয়াশীষ সূর নিজে প্রায়দিন কলকাতা প্রেস ক্লাবের স্টলে উপস্থিত থাকছেন।

বইয়ের বিকল্প কিছু নেই তারই প্রমাণ উঠে এলো কলকাতা বইমেলা বইমেলাতে

গ্রিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় মেলার সবদিক নজর রাখার পাশাপাশি নিজের পত্র ভারতীর স্টলে তেও সময় কাটাচ্ছেন বই প্রেমীদের সাথে ।সোমবার সন্ধ্যায় দেজ এর স্টলে নিজের বইয়ের উপর অটোগ্রাফ দিতে ব্যস্ত অভিনেতা নাট্যকার মনোজ মিত্র।

মোবাইল ইন্টারনেট, মোবাইল গেমের এত চাহিদার পরেও বইমেলা বইমেলাতেই আছে।বই হারিয়ে যায় নি। বই পড়ার অভ্যাস হারিয়ে যায়নি। তাই তো সবাই এখন বইমেলামুখী।