০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের তারকা ক্রিকেটার, অথচ ভাত খাচ্ছেন কলাপাতায়

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ঘরের মাঠে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দুই ম্যাচে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ তে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলেও,  শাকিব, মিরাজদের লড়াইয়ে  মুগ্ধ ক্রিকেট দুনিয়া। প্রায় জিতে যাওয়া টেস্টে হার স্বীকার করলেও, এই হারকেও নিজেদের নৈতিক জয় মনে করছেন পদ্মাপারের ক্রিকেটাররা। আর তেমনটা প্রকাশ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের আব-ভাবে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

যেমন ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ করে শাকিব আল হাসান পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন নিজের গ্রামের বাড়ি মাগুরায়। সেখানেই চলছে তাদের ছুটি কাটানো। এর মাঝে সোশ্যাল সাইটে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যে ছবির মধ্যে দেখা যাচ্ছে, অবসর সময়ে গ্রামের বাড়ির উঠানে পিকনিকে মত্ত শাকিব। সেখানে ইটের উনুনে শাকিব ও তার স্ত্রী বড় একটা হাঁড়িতে রান্না করছেন।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

সেই উঠোনেই শীতল পাটি বিছিয়ে কলাপাতায় ভাত খেতে বসে পড়লেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। তার এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মন্তব্য, ‘এত বড় মাপের ক্রিকেটার হয়েও আর পাঁচটা সাধারণ মানুষের মতো মাটিতে বসে কলা পাতায় খাবার খেয়ে শাকিব প্রমাণ করলেন, তিনি কত বড় মনের মানুষ।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের তারকা ক্রিকেটার, অথচ ভাত খাচ্ছেন কলাপাতায়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার