পুবের কলম প্রতিবেদক¬ করোনা র তৃতীয় ঢেউ করা  নাড়ছে রাজ্যের দোরগোড়ায়। এই পরিস্থিতিতে তৃতীয়   ঢেউ রুখতে তৎপর রাজ্য সরকার। সেই কারণে যে দেশগুলোতে করোনার তৃতীয় ঢেউ এর মধ্যে আছে পড়েছে সেই দেশ  গুলো থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। এইরকম সাতটি দেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

এজন্য বিশেষ করে কলকাতা বিমানবন্দরের উপর বিশেষভাবে নজরদারি চালানো

হবে। কিভাবে এই নজরদারি চালানো হবে তা নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা।  জানা গেছে– যে সাতটি দেশ রযেüছে সেই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড– দক্ষিণ আফ্রিকা– চিন–  বাংলাদেশ – মরিশাস–  জিম্বাবোয়ে ও বাতসোয়ানা। স্বাস্থ্য কর্তাদের এই বৈঠকে বিমানবন্দরের কর্তারাও উপস্থিত ছিলেন।

মূলত এই সমস্ত দেশ থেকে আসা ছাত্রীদের ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া  হতে পারে তা আলোচনা করা হয়  এই বৈঠকে। এছাড়া এই সমস্ত দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হতে পারে বলে ও জানা গিয়েছে।  

এছাড়াও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ– ভাইরোলজিস্ট এবং বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বৈঠকে ছিলেন। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর হদিস পাওয়া  গেছে। ফলে এই পরিস্থিতিতে আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে যাতে এই ভাইরাস ছড়িয়ে  না পড়ে তার জন্য আগেভাগে প্রস্তুত থাকতে চাইছে রাজ্য সরকার।