পুবের কলম প্রতিবেদক: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগ-এর রিপোর্টে তোলা অভিযোগ খারিজ করে দিল রাজ্য। রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ খরচের সংশাপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করার অভিযোগ উঠেছে ওই রিপোর্টে।
আরও পড়ুন:
শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ যৌথ সাংবাদিক বৈঠক করে বলেন, সিএজি রিপোর্টে বহু অসঙ্গতি রয়েছে। রাজ্য সরকার এই রিপোর্ট মানছে না।
আরও পড়ুন:
মুখ্যসচিব বলেন, সিএজি রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন দফতরের অধীনে চলা কেন্দ্রীয় প্রকল্প গুলি পর্যালোচনা করা হয়েছে।
তাতে দেখা গেছে সমস্ত প্রকল্পের ব্যবহারিক সংশাপত্র নিয়ম মত দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ভিত্তিতে পরবর্তী কিস্তির টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র। কোনো প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া নেই।আরও পড়ুন:
একই সঙ্গে ২০০২-০৩ সাল থেকে যে সময়সীমার কথা ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে তা নিয়েও মুখ্যসচিব বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, অন্যদিকে পঞ্চায়েত সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্র সরকার গত প্রায় দুবছরে ৩৩৪ টি পরিদর্শক দলকে রাজ্যে পাঠিয়েছে। তাঁরা যেসমস্ত ব্যাখ্যা তলব করেছিলেন তার জবাবও দিল্লিতে যথাসময়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যসচিব।