পুবের কলম ওয়েবডেস্ক: ২ মাসেরও বেশি সময় ধরে মারিওপলের আজভস্তল স্টিল কারখানায় আটকে থাকা প্রায় ২৬৪জন ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পন করতে বাধ্য হল রুশ সেনার কাছে। তাদের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, এদের মধ্যে ৫৩ জন গুরুতর আহত সৈন্যকে রুশ অধ্যুষিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন, আরও ২১১ জনকে মানবিক এলাকা দিয়ে রুশ দখলে থাকা ওলেনিভকা শহরে পাঠানো হয়েছে। এর আগে রাশিয়া বলেছিল, আহত সৈন্যদের উদ্ধারের জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে।
সোমবার বন্দর শহরটির আজভস্তল শিল্প কারখানা এলাকা থেকে বেশ কয়েকটি বাসে করে সৈন্যদের বের করে আনা হয়। ইউক্রেনীয় উপপ্রতিরক্ষামন্ত্রী মালিয়ার বলেন, রাশিয়ার বন্দি সৈন্যদের সঙ্গে এদের বিনিময় করা হতে পারে। এক ভিডিয়ো ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আলোচক টিমের পাশাপাশি রেড ক্রস ও রাষ্ট্রসংঘ সেনাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিল। উল্লেখ্য, মার্চের শুরুতে রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় মারিওপল শহরটি ঘিরে ফেলে। এর পর থেকে আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষাবাহিনীর সদস্যসহ কয়েক’শ ইউক্রেনীয় সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক বিশাল এই শিল্পাঞ্চলে আটকে পড়েন। এখনও সেখানকার ভূগর্ভস্থ বাঙ্কারে মানুষ আটকে থাকতে পারেন বলে অনুমান।মারিওপলে আত্মসমর্পণ করল ইউক্রেনের সেনা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মে ২০২২, ১৫:০১
আরও খবর
কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ
আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং
Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
J&K Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৩৮, শোকপ্রকাশ মোদির
হাওড়া সাঁকরাইল: সকাল থেকেই শুরু ভোটগ্রহণ, বাহিনীর দেখা নাই !
হাওড়া সাঁকরাইল: সকাল থেকেই শুরু ভোটগ্রহণ, বাহিনীর দেখা নাই !
সেনাবাহিনীতে দুই পাক চর, এবার সিআইডির পাশাপাশি তদন্তে সিবিআই
সেনাবাহিনীতে দুই পাক চর, এবার সিআইডির পাশাপাশি তদন্তে সিবিআই
দিল্লির পর কলকাতা, ১০০ ডায়াল করলে আসবে পুলিশের বাইক বাহিনী
দিল্লির পর কলকাতা, ১০০ ডায়াল করলে আসবে পুলিশের বাইক বাহিনী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর