পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে এখনও কোনও চুক্তি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নসাৎ করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি।
আরও পড়ুন:

মঙ্গলবার ভোরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরাইল এই হামলা শুরু করেছে। ইরান নয়।
ইসরাইল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই। তবে এখনও পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"