২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আগামী ৫ বছরে তিন লক্ষ কর্মসংস্থান’, মেঘালয়ে ইশতেহার প্রকাশে এসে প্রতিশ্রুতি অভিষেকের

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ করতে মেঘালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলং থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, ইশতেহার শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি প্রতিজ্ঞা। শেষরক্ত বিন্দু পর্যন্ত সেই প্রতিজ্ঞা রক্ষ করব। অভিষেক বলেন, মেঘালয় আমাদের যারা বহিরাগত বলে, তারাই এখনও এই রাজ্যের জন্য কিছু করে উঠতে পারেনি। ক্ষমতায় এলে মেঘালয়ের অর্থনীতিকে চাঙ্গা করাই তৃণমূলের প্রথম লক্ষ্য। আগামী পাঁচ বছরে তিন লক্ষ কর্মসংস্থান। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে সমস্ত প্রকল্প চালু হবে। ১ লক্ষ পড়ুয়াকে ল্যাপটপ দেওয়া হবে। মেঘালয়ের স্বাস্থ্য-শিক্ষাকে ঢেলে সাজানো হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

অভিষেক নাম না করে যোশীমঠের প্রসঙ্গ টেনে এনে বলেন, মানুষের জীবন বিপন্ন করে কোনও খনির কাজ হবে না। কিছু বললে সেই সেই প্রতিশ্রুতি রাখতে শেষ বিন্দু পর্যন্ত লড়বে তৃণমূল।

আরও পড়ুন: ‘মহারাষ্ট্র পুলিশ যদি না পারে, তবে কেস ট্রান্সফার করে দিক’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক মেঘালয়বাসীকে আশ্বস্ত করে বলেন, ইশতেহারে যে কর্মসূচি আছে তা রূপায়িত করার কাজ শুরু হবে তিন মাসের মধ্যেই।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

আরও পড়ুন: মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ শ্রমিক
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প-এর শাসনে দেশ ভুল পথে যাচ্ছে, মনে করেন ৫৫% আমেরিকান, বলছে রিপোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আগামী ৫ বছরে তিন লক্ষ কর্মসংস্থান’, মেঘালয়ে ইশতেহার প্রকাশে এসে প্রতিশ্রুতি অভিষেকের

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার