পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। নির্বাচনের লক্ষ্যে প্রচার এখন তুঙ্গে। হাতেগোনা আর কয়েকটা দিনের মধ্যে প্রচারে ঝড় তুলতে এবার তারকা সদস্যদের তালিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। তালিকায় রয়েছেন তালিকায় রয়েছেন, টলিউডের তারকা থেকে শুরু করে দলের হেভিওয়েট নেতাদের নাম।

প্রথম দফায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলে মোট ১৫২ টি আসনে ভোট হবে।

ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচার সাড়ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্যদোপাধায়। এবার দলের অন্যান্যদের প্রচারে নামাতে চলেছেন নেতৃত্ব। প্রথম দফার ভোটের উদ্দেশ্যে ৪০ জন তারকা সদস্যের নাম প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় মমতা, অভিষেকের পাশাপাশি রয়েছেন- টলি অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক, রয়েছেন তরুণ নেতা প্রতীক উর রহমান। এছাড়াও রয়েছেন দলের হেভিওয়েটরা।
রয়েছেন- দলের নেতা সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডল প্রমুখ। প্রসঙ্গত, অতীতে অনুব্রতর কার্যপদ্ধতিতে সুফল পেয়েছে দল। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চায়ছে তৃণমূল। ফলে বারা অন্যান্য জেলায় ভোট প্রচারে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে। এদিকে, যদিও প্রতীককে প্রার্থী করেনি দল। তবে তিনি সাফ জানিয়েছিলেন, দলের অনুগত কর্মী হিসেবেই তিনি কাজ করতে চান। সেই মতোই এবার তাঁকে তারকা প্রার্থী হিসেবে কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস।