২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতায় সংসদের দুই কক্ষে সরব হবে তৃণমূল

পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের কাজ নিয়ে বাংলার শাসক দল যে খুশি নয়, সেই কথা বার বার বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সম্পর্কের অবনতির জন্য কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল। এবার ফের কেন্দ্রের কাজ নিয়ে সরব হতে চলেছে তৃণমূল। সংসদের দুই কক্ষেই একাধিক প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে তারা।

এবার বাংলার শাসক দল এই ইস্যুতে নোটিশ দিতে চলেছে রাজ্যসভায়।   বিরোধী দলগুলিকে এভাবে হেনস্থা করা নিয়ে জোর আলোচনা চায় তাঁরা। তবে এই বিষয়ে আলোচনা হবে কিনা বা আলোচনা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেটা চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: ‘কেরালায় সিপিএম-বিজেপি জোট লিখিতই হয়ে গেল’, নাম বদল ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মমতার

জানা গেছে, সেই অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিষয়ে নিয়ে সরব হবে তৃণমূল। এই প্রসঙ্গে কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকও হয়েছে। সেখানে তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন। দলের লোকসভা এবং রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়ানকে একটি রূপরেখা দেওয়া হয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যাতে সংসদের দুই কক্ষে আওয়াজ ওঠে সেই নিয়ে আলোচনা হয়েছে।  বৈঠকের বিষয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান বলেন, ‘সংসদে দলের রণকৌশল সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন, তা অনুসরণ করেই দলের সাংসদরা তাঁদের দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন: তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

জানা গেছে, এলআইসি, এসবিআই নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে সমাজে যে ঝুঁকি তৈরি হচ্ছে সেই নিয়ে সরব হবে তৃণমূল। সম্প্রতি একটি নির্দিষ্ট শিল্পসংস্থায় দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই ও জীবনবিমা সংস্থা এলআইসির বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই বিষয়টি সংসদের দুই কক্ষে তোলা হবে। সেই সঙ্গে উত্তরোত্তর রান্নার গ্যাসের দাম বাড়তে থাকার প্রসঙ্গটিও জানানো হবে।

আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

অন্যদিকে সম্প্রতি ৯ জন বিরোধী নেতা–নেত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেখানে কেন্দ্রীয় সংস্থা, সিবিআই, ইডি, আয়করকে অপব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ইস্যুতেও সরব হবে শাসক দল। সীমান্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রায়ই সরব হয়েছে তৃণমূল। সেই নিয়েও সংসদের দুই কক্ষে সরব হতে পারে বাংলার শাসক দল।

সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতায় সংসদের দুই কক্ষে সরব হবে তৃণমূল

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার