শুভজিৎ দেবনাথঃ ডুয়ার্স স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে– আহত হয়েছেন ৭ জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায়। একটা সাইকেলকে বাঁচাতে গিয়ে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন:
তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি নাগরাকাটা থেকে ফিরছিল এবং উল্টোদিক থেকে দুটি গাড়ি বানারহাটের দিকে আসছিল। ঠিক ডায়না সেতুর কাছেই পরপর গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনায় বানারহাট থেকে নাগরাকাটাগামী ৩১ নং জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী দিবাকর সরকার বলেন– একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সাইকেল আরোহীকে বাঁচিয়ে গাড়িটি যখন পাশ কাটিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি এসে সামনের গাড়িটিকে ধাক্কা মারে। এরপর পিছনে থাকা আরও একটি গাড়ি এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে। পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ২ জন মারা যান।