পুবের কলম, ওয়েবডেস্কঃ কোভিড প্রোটোকল মেনে টান টান উত্তেজনায় শুরু উত্তরপ্রদেশ নির্বাচন। ভোট গ্রহণ শুরু হতে টুইটে প্রধানমন্ত্রী ভোটারদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘পেহেলে মতদান, ফির জলপান’। মোদি সাধারণ মানুষকে যত বেশি সংখ্যায় সম্ভব উপস্থিত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
उत्तर प्रदेश विधानसभा चुनाव में आज पहले चरण की वोटिंग है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड नियमों का पालन करते हुए लोकतंत्र के इस पावन पर्व में बढ़-चढ़कर हिस्सा लें।
याद रखना है- पहले मतदान, फिर जलपान!— Narendra Modi (@narendramodi) February 10, 2022
আরও পড়ুন:
সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে উন্নত উত্তরপ্রদেশে সরকার গড়ার ডাক দিয়ে ট্যুইট করেছেন অমিত শাহ। ট্যুইটে রাহুল গান্ধিও লেখেন, ‘আসুন, একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোটদান করুন। ট্যুইট করেছেন করেন বিএসপি প্রধান মায়াবতীও।
আরও পড়ুন:
সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাঠ অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে।
আরও পড়ুন:
গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির হল হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী রাজ্যের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।
আরও পড়ুন: