আইভি আদক/প্রীতম কোলে, হাওড়া: উনি ( অভিষেক বন্দ্যোপাধ্যায় ) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন...? নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের গতকালের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল।

নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের" width="640" height="352" />
বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে তিনি আহত বিজেপি কর্মীকে দেখতে আসেন। এদিন তিনি বলেন উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায় ) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন ? তিনি কি সুপার পুলিশ মন্ত্রী হতে চাইছেন ? সিনেমার মতো ডায়লগ না দিয়ে বিজেপি কার্যকর্তাদের উপর একবার গুলি করে দেখুক না। একজন সাংসদ হয়ে উনি কীভাবে পুলিশকে এভাবে উস্কানিমূলক কথা বলছেন সেই প্রশ্ন তোলেন তিনি।
এদিন তিনি আরও বলেন, তারও ইচ্ছা হয় প্রকাশ্যে বাজারের মধ্যে লোকেদের খেপিয়ে দিয়ে গরু চোর, কয়লা চোরদের উপর ইটবৃষ্টি করাতে। কিন্তু তাদের দল তা অনুমোদন করে না।
এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইট প্রসঙ্গে তিনি বলেন, ওনাকে কোনওদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায়নি। গরু চোর, কয়লা চোর, চাকরি চোর এমনকি হাসপাতালের দূরবস্থা নিয়েও তাঁকে কোনও কিছু বলতে শোনা যায়নি। বুলডোজার চালিয়ে দেখুক না আমরা কি করতে পারি।