পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ গণনা পর্ব শুরু হতেই তৈরি হলো চরম বিতর্ক। ২৯৩টি আসনে ভোট গণনা চললেও দীর্ঘক্ষণ ধরে ৭০টি আসনের কোনো ট্রেন্ড নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইটে কেন দেখানো হচ্ছে না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, শুরু থেকেই গণনার গতি অত্যন্ত শ্লথ এবং এর নেপথ্যে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নেতৃত্ব।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, শেষ পাওয়া তথ্য পর্যন্ত ২৫৩টি আসনের ট্রেন্ড সামনে এসেছে।
কিন্তু তৃণমূলের দাবি, মোট ২৯৩টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনের কোনো আপডেট মিলছে না। তৃণমূলের বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, "নির্বাচন কমিশনের এখনই ২৯৩টি আসনের ট্রেন্ড প্রকাশ করা উচিত। সেটা কমিশন করছে না। কেন করছে না, সেটা আমরা স্পষ্টভাবে জানতে চাই।"আরও পড়ুন:
একই সুরে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "২৯৩টি আসনের সব ক'টির ট্রেন্ড এখনও দেখানো হচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, অবিলম্বে সব আসনের তথ্য প্রকাশ করা হোক।"
আরও পড়ুন:
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সকাল থেকেই অত্যন্ত ধীরগতিতে ভোট গণনা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে ব্যালট পেপার গোনা হয়েছে বলে দাবি তাদের। শাসক দলের মতে, ডিজিটাল যুগে যেখানে দ্রুত ফলাফল সামনে আসার কথা, সেখানে ২২৩টি আসনের ট্রেন্ড দেখানোর পর বাকি আসনগুলি নিয়ে কেন এই ‘ধোঁয়াশা’, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।