বিশেষ প্রতিবেদন: স্পেনের মারিয়া ব্রায়াস মোরেরার বয়স ১১৫ বছর। এই বয়সেও দিব্যি সুস্থ-সবল আছেন তিনি। অবাক করা বিষয় হল, শতায়ু এই নারীকে অসুস্থতা নিয়ে কখনই হাসপাতালে যেতে হয়নি। গিনেস রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন ফ্রান্সের লুসিল হান্দোঁ। গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি নার্সিং হোমে ১১৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।
তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিত ছিলেন। লুসিলের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেতে পারেন স্পেনের মারিয়া। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জ্যেষ্ঠ পরামর্শক রবার্ট ডি ইয়াং বলেন, মারিয়ার বয়স হয়েছে ১১৫ বছর। ফরাসি লুসিল হান্দোঁর মুত্যুর পর স্পেনের মারিয়াকে সবচেয়ে বয়স্ক মানুষের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে গিনেস কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মারিয়াকে। গিনেস কর্তৃপক্ষ তাঁর বয়সের নথিপত্র যাচাই করবে। তাঁর পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মারিয়ার জন্ম আমেরিকার সান ফ্রান্সিসকোয়, ১৯০৭ সালের ৪ মার্চ। ১৯১৫ সালে পরিবারটি তাঁদের আদি নিবাস স্পেনে চলে আসে। দু’টি বিশ্বযুদ্ধ দেখার অভিজ্ঞতা রয়েছে মারিয়ার। বাবা মারা গেলে মায়ের সঙ্গে বার্সেলোনায় থিতু হন মারিয়া। স্পেনের গৃহযুদ্ধ শুরুর ৫ বছর আগে ১৯৩১ সালে একজন চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ে হয়। চার দশক সংসার করার পর ৭২ বছর বয়সে মারিয়ার স্বামী মারা যান। তাঁর তিন সন্তান রয়েছে। স্বামী ও এক সন্তান মারা গেলেও ১১ জন নাতি আর ১১ জন নাতনি নিয়ে মারিয়ার ভরা সংসার। দুই দশক ধরে স্পেনের উত্তর,পূর্বাঞ্চলের ওলট শহরে বসবাস করেন মারিয়া।‘বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি’ মারিয়া, বয়স ১১৫, একবারও যাননি হাসপাতালে
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৩, ১৪:৫৭
আরও খবর
অন্ধ্রপ্রদেশের পর এবার বঙ্গে করোনার থাবা, কলকাতায় আক্রান্ত ৪; চিকিৎসকদের কড়া সতর্কবার্তা
মিলল না শববাহী গাড়ি, লাশ কাঁধে তুলে নিয়ে গেলেন পরিজনরা, বেহাল দশা সরকারি হাসপাতালে
বেডের নীচে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নেই পর্যাপ্ত আলো, বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের
হাসপাতালের ওটি থেকে উদ্ধার সুটকেস ভর্তি টাকা, ব্যাপক চাঞ্চল্য
দাড়ি রাখলেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা! ফতোয়া জারি যোগী রাজ্যের হাসপাতালে
দাড়ি রাখলেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা! ফতোয়া জারি যোগী রাজ্যের হাসপাতালে
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
নোবেল শান্তি পুরস্কার পেলেন ‘ভেনেজুয়েলার লৌহমানবী’ মারিয়া
নোবেল শান্তি পুরস্কার পেলেন ‘ভেনেজুয়েলার লৌহমানবী’ মারিয়া
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর