পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের র্যাকলি চলার সময় এক মুসলিম বিক্রেতার গাড়ি থেকে নরম পানীয় লুট করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্নাটকে গদগে। গাড়িটি থেকে ৩৫ হাজার টাকার নরম পানীয় লুট করার অভিযোগ উঠেছে। সমাবেশ পুরোদমে চলার সময় এই লজ্জাজনক ঘটনা ঘটে।

ঘটনায় ওই নরম পানীয়ের গাড়ির মালিক সমীর নামে এক যুবককে অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ঘটনার ভিডিওটি ভাইরাল রয়েছে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ প্রতাপ সিম্বা। প্রতাপ সেই সময় সমীরকে সাহায্য করতে এগিয়ে আসেন। এই ঘটনায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তিনি সমীরের অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে