পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটমুখী বাংলায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে রাজ্যে লোক নিয়ে আসছে বিজেপি। তিনি দাবি করেছেন, শুধু লোকই ঢোকানো হচ্ছে না আগ্নেয়াস্ত্র, ড্রাগ, টাকাও বাইরে থেকে বাংলায় আনা হচ্ছে। ভোটে অশান্তিই এর মূল লক্ষ্য বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা।
আরও পড়ুন:
আজ শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তেঁতুলিয়া হাই স্কুলের মাঠে জনসভা করেন মমতা।
সেখান থেকেই বহিরাগতদের বাংলায় আনা হচ্ছে বলে বিজপিকে কটাক্ষ করেছেন তিনি। অসমের ভোটের উল্লেখ করে মমতার দাবি, সেখানে বৃহস্পতিবারের ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। তাই বাংলার ভোটে কারচুপির আশঙ্কা করেছেন মমতা। এনিয়ে রিনি ভোটারদের সতর্ক করেন। উল্লেখ্য, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীনা মণ্ডলের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা। সেখান থেকে তিনি বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে সরব হন। এরপরেই তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে অসমে ভোট দেওয়ার জন্য উত্তরপ্রদেশ থেকে ৫০ লোক নিয়ে যাওয়া হয়েছিল। মমতার আশঙ্কা, বহিরাগতদের দিয়ে ভোট দান করিয়ে বিজেপি বাংলায় জেতার জয়ের চেষ্টা করছে। ভোটার থেকে দলের কর্মী সকলকেই তিনি সতর্ক থাকতে বলেছেন।আরও পড়ুন:
এসআইআরে নাম বাদ নিয়ে এদিনও সরব হন মমতা।
তিনি বলীন , সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যাদের নাম বাদ গিয়েছে, ট্রাইব্যুনালে নথি দিয়ে তাদের প্রমাণ করতে হবে। কিন্তু, ট্রাইব্যুনাল এখনও কাজই শুরু করেনি এর মধ্যেই চৈত্র মাসের সেল হয়ে গিয়েছে। এদিকে, ৯০ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান বলে একটি সংবাদপত্রে দাবি করা হয়েছে। সেপ্রসঙ্গে মমতার দাবি, এগুলি তৃণমূলের তরফে ব্লকস্তরে খতিয়ে দেখা হবে। এনিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে ফের সরব হন তৃণমূল নেত্রী।