পুবের কলম,ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ৮ মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে এই গ্রেফতারির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ত ১৭ জন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে গ্রেফতার হওয়া ৮ মাওবাদীদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার।
বাকি তিন জন গ্রেফতার হয়েছে শুক্রবার। আরানপুর থানা এলাকা এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযানের সময় এই তিন জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সকলকেই বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে ধৃত মাওবাদীরা হলেন মাসা কাওয়াসি, কোসা মান্ডবী, অর্জুন কুঞ্জম, দেবা মান্ডবী, গঙ্গা মান্ডবী। এরা সকলেই পেডকা গ্রামের বাসিন্দা। বুধবারের গ্রেফতারের পর তাদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই আরও দুই ধৃত বান্দি মান্ডবী এবং মুয়া কোসাভিরও বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ধৃতদের মধ্যে অপর এক জন নাবালক। তাঁকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২৬ এপ্রিল ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় তল্লাশি অভিযান করে ফিরছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল। ফেরার পথে আনারপুর থানা এলাকায় শক্তিশালী আইইডি বিস্ফোরণের কবলে পড়ে। সেই ঘটনায় ১০ জন পুলিশ কর্মী এবং গাড়ির চালকের মৃত্যু হয়। মাওবাদীরা সেই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পরই মাওবাদীদের খোঁজ শুরু করে পুলিশ।দান্তেওয়াড়া বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও ৮ মাওবাদী
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২৩, ০৮:৩৮
আরও খবর
আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা: ইউপিতে শিশু সন্তানের জবানবন্দিতে গ্রেফতার মদ্যপ স্বামী
সুপ্রিম এজলাসে প্রধান বিচারপতিকে গালিগালাজ: গ্রেফতার লখনউ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র প্রতাপ সিং
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, কর্নাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, গ্রেফতার হোটেল মালিক লবকেশ বাজাজ
দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, গ্রেফতার হোটেল মালিক লবকেশ বাজাজ
মুখ্যমন্ত্রী, গো মাংস নিয়ে ভিডিও পোস্ট, গুরুগ্রামে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের মহিলা
মুখ্যমন্ত্রী, গো মাংস নিয়ে ভিডিও পোস্ট, গুরুগ্রামে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের মহিলা
বাংলাদেশি সন্দেশে মুর্শিদাবাদে গ্রেফতার যুবক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
বাংলাদেশি সন্দেশে মুর্শিদাবাদে গ্রেফতার যুবক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩