পুবের কলম, ওয়েবডেস্ক: অভিষেকের শ্যালিকার আবেদনে মান্যতা দিল হাইকোর্ট। দিল্লি নয় কলকাতাতেই জেরা করবে ইডি। আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতাতে মেনকা গম্ভীরকে জেরা করা হবে।
সকাল সাড়ে ১০টা হাজিরার নির্দেশ।আরও পড়ুন:
অভিষেকের শ্যালিকাকে কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে ইডির অফিসে গিয়ে জেরা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলায় হাইকোর্টের শরণাপন্ন হন অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। এই সেই আবেদনের ভিত্তিতে এই রায় দেয় আদালত।
আরও পড়ুন:
মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, কলকাতায় ঘটনায় দিল্লিতে ডাকা হচ্ছে কেন?
আরও পড়ুন:
দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত জানিয়ে দেয়, দিল্লিতে নয় এখানে অর্থাৎ কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। আগামী ৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকী আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ইডি মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।