১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মা’ কে ছুরি ও হাতুরি দিয়ে খুনের অভিযোগ প্রাক্তন সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে, শোকের ছায়া এলাকায়  

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ মা’কে হাতুরি ও ছুরি দিয়ে খুনের অভিযোগ উঠলও প্রাক্তন সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার চণ্ডীদাসপল্লী এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

আরও পড়ুন: নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান

পরিবার সূত্রে খবর, মৃতা মহিলার নাম বন্দনা মণ্ডল।তিনি চণ্ডীদাসপল্লী এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।স্বামী সন্তানের সঙ্গে ভরা সংসার ছিল তাঁর।বন্দনা মণ্ডলের ছেলে সুমন্ত মণ্ডল। তিনি সিআইএসএফ পদে কর্মরত ছিলেন। তবে প্রায় এক বছর আগে নিজের চাকরি ছেড়ে বাড়ি চলে আসে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

আরও পড়ুন: বাক্সবন্দি দেহ থানায় এনে মাকে খুনের কথা স্বীকার মেয়ের

সূত্রের খবর, শনিবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন বন্দনাদেবী। সেই সুযোগকেই কাজে লাগায় ছেলে সুমন্ত। অভিযোগ, বাড়ির দরজা জানলা বন্ধ করে হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করে মাকে খুন করে সুমন্ত।

নিহতের স্বামী শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দরজা-জানালা সব বন্ধ থাকায় বেশ কয়েকবার ফোন করলেও কেউ সাড়া দেয়নি। এবং দরজাও কেউ খোলেননি।পরে সন্দেহ হতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তিনি বন্দনা দেবীর রক্তাক্ত দেহ দেখতে পান। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বাঁকুড়া থানা পুলিশ।  নিহতের স্বামী সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত সেপ্টেম্বর মাসে তাঁর  ছেলে সিআইএসএফের চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসে। অতি উচ্চাকাঙ্খী ছিল সে। সেই কারণেই নাকি এই ভয়ংকর ঘটনা। অভিযুক্ত ছেলের ফাঁসির দাবি জানিয়েছেন বাবা। ধৃতকে পুলিশের পক্ষ থেকে রবিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা’ কে ছুরি ও হাতুরি দিয়ে খুনের অভিযোগ প্রাক্তন সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে, শোকের ছায়া এলাকায়  

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার