২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই চ্যাম্পিয়ন দেখছেন আফ্রিদি

পুবের কলম ওয়েবডেস্কঃ ইংল্যান্ডে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে ভারতের পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। সিরিজের শেষ ম্যাচটি হারলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতকে হট ফেবারিট মানছেন।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫০ ও ৪৯ রানে জিতেছিল ভারত। রবিবার শেষ ম্যাচে তারা হেরেছে ১৭ রানে। তবে ইংল্যান্ডের ২১৫ রানের জবাবে সুর্যকুমারের ৫৫ বলে ১১৭ রানের সুবাদে ১৯৮ রান করে ফেলে ভারত।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

চির প্রতিদ্বন্দ্বী দেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং যোগ্য দল হিসেবেই সিরিজটি জিতেছে। দারুণ বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই তারা ফেবারিট।’

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের বিশ্বাস, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দেশের চ্যাম্পিয়ন হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছে বাবর আজমের টি-টোয়েন্টি দল।

সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই চ্যাম্পিয়ন দেখছেন আফ্রিদি

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার