পুবের কলম, ওয়েবডেস্ক: গণধর্ষণের পর দলিত নাবালিকা গায়ে পেট্রোল জ্বেলে ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার। ঘটনার ১২ দিন ধরে হাসপাতালে জীবনযুদ্ধ চালানোর পর মৃত্যু হল ওই নাবালিকার। এই ঘটনায় ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ।
আরও পড়ুন:
গত মাসে উত্তরপ্রদেশের পিলিভীত জেলার কুনওয়ারপুরে এক দলিত নাবালিকার ওপরে পাশবিক অত্যাচার চালায় দুজন। গণধর্ষণের পর তার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ হয়ে ১২ দিন টানা লড়াইয়ের পর এদিন মৃত্যু হয় ওই নির্যাতিতা নাবালিকার। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতা নাবালিকার দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
সম্প্রতি লখিমপুরের নিগাসান থানা এলাকার একটি গাছ দুই দলিত নাবালিকা বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পরিবারের অভিযোগ, তার দুই মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: