আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: ২৬ জানুয়ারি ৭৪ তম সাধারণতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া সম্পূর্ণ হল মঙ্গলবার। এই মহড়ার জন্য রেডরোডে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা সরকার সংবাদমাধ্যমকে জানান আগামী ২৬ জানুয়ারি রেডরোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে মোতাবেন থাকবেন কমপক্ষে আড়াই হাজার পুলিশকর্মী । এছাড়াও আইপিএস পদমর্যাদার পুলিশ অফিসারও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং ইন্সপেকটার মিলিয়ে থাকবেন মোট ৯০ জন।
আরও পড়ুন:
চূড়ান্ত মহড়ায় মঙ্গলবার অংশ নেন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ইস্টার্ন কমান্ডের জওয়ানরা।
এছাড়াও ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।আরও পড়ুন:
কলকাতা পুলিশের পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা সরকার আরও জানিয়েছেন কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হবে শহর। আলিপুর চিড়িয়াখানা , ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় যাদুঘর, বিড়লা প্ল্যানেটোরিয়াম সহ শহরের সমস্ত শপিংমলেও চলবে কড়া নজরদারি।
আরও পড়ুন:
এরপাশাপাশি শহরের সমস্ত পানশালা, গেস্টহাউসেও চলবে নাকা তল্লাশি। কোনভাবেই যাতে নিরাপত্তায় কোনরকম ফাঁকফোকর না থাকে নিশ্চিত করা হচ্ছে তাও। এছাড়াও কলকাতা পুলিশ ড্রোনের মাধ্যমেও চালাবে নজরদারই ।
থাকবে সিসিটিভি সার্ভিলেন্সও।আরও পড়ুন:
এছাড়াও আজ বুধবার ২৫ জানুয়ারি থেকে আগামীকাল ২৬ জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে শহরের যান চলাচল।
আরও পড়ুন:
রেডরোড লাগোয়া কিছু রাস্তায় সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল। সেগুলি হল- হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)।
আরও পড়ুন:
যেসময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সেই সময় বিকল্প রাস্তার চলবে গাড়ি। এছাড়াও সমস্ত থানাকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার।
এছাড়াও শহরজুড়ে থাকবে ওয়াচটাওয়ার, কুইক রেসপন্স টিম, উইনার্স বাহিনীর সদস্যরাও।আরও পড়ুন:
একনজরে দেখে নেওয়া যাক ২৬ জানুয়ারি কলকাতার নিরাপত্তার ছবিটি
আরও পড়ুন:
১ ওয়াচটাওয়ার থেকে নজরদারি।
আরও পড়ুন:
২ ড্রোনের মাধ্যমে নজরদারি ।
আরও পড়ুন:
৩ কুইক রেসপন্স টিম ।
আরও পড়ুন:
৪ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বালির বাঙ্কার
আরও পড়ুন:
৫ মহিলাদের নিয়ে গঠিত বিশেষ টিম উইনার্স।
আরও পড়ুন:
৬ ধর্মতলা, রবীন্দ্রসদন, পার্কস্ট্রীটে কমান্ডো মোতায়েন।
আরও পড়ুন:
৭ শিয়ালদহ ও কলকাতা স্টেশনে ট্রেনে তল্লাশি।
আরও পড়ুন:
৮ বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড মোতায়েন।