২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩০টি দফতরে ক্লার্ক নিয়োগ ফলে ২২৫৫ প্রার্থীর মধ্যে মুসলিম ২৮৮

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদকঃ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের জন্য ক্লার্কশিপ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহে। এই পরীক্ষার ফলাফলে সব মিলিয়ে ওবিসি ‘এ’ এবং মুসলিম জেনারেল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ২৮৮ জন। ৩০টি বিভাগে ক্লার্কশিপে চুড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছে ২ হাজার ২৫৫ জনের নাম। এই তালিকায় যে প্রার্থীরা অনুত্তীর্ণ হয়েছেন, তার তালিকাও প্রকাশ করেছে পিএসসি। এছাড়া আবেদনের সময় বলা ছিল, প্রার্থীদের অবশ্য বাংলা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। সেই অনুসারে ইন্টারভিউ থেকে যে ৮ জন প্রার্থীকে বাতিল করা হয়েছে তাঁদের নামও প্রকাশ করেছে পিএসসি। ২০১৯ সালের নোটিফিকেশন অনুসারে প্রিলি এবং মেইন পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে পিএসসি।

রাজ্য সরকারের মূল দফতরগুলির ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষার চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন বিভাগের মোট ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪ জন মুসলিম। এরা সকলেই ওবিসি ‘এ’ প্রার্থী। রাজ্য সরকারের মুখ্য প্রকাশনিক ভবন, বিকাশ ভবন সহ অন্যান্য বিভাগের ক্লার্কশিপ শূণ্য পদে নিয়োগের জন্য প্রার্থী তালিকায় রয়েছে ৬০৭ জনের নাম। এর মধ্যে ওবিসি ‘ এ’ প্রার্থী ৭৭ জন, জেনারেল মুসলিম ৩।

আরও পড়ুন: পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

আরও পড়ুন: ‘মুসলমানরা শুধু তাদের ভোটব্যাঙ্ক’: মহাজোটকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের

পাবলিক সার্ভিস কমিশনের দফতরে ক্লার্কশিপ-এ ১০০ জনের মধ্যে ১২ জন ওবিসি ‘এ’ এবং ১ জন সাধারণ মুসলিম। ফিসারী বিভাগে ২৫৭ জনের মধ্যে ৩৪ জন, পাবলিক ওয়ার্ক ডিরেক্টরেট-এ ৩৯৮ জনের মধ্যে ৪৬ জন, এক জন সাধারণ মুসলিম প্রার্থী। সুন্দরবন উন্নয়ন পর্ষদের ২৬ জনের মধ্যে ২ জন। ডিরেক্টরেট অফ ইন্ডাসট্রিয়াল -এ ২৯ জনের মধ্যে ৩ জন। টিচিং এন্ড এডুকেশন -এ ৬ জনে ১ জন। ভোকেশনালে ৪ জনের মধ্যে কোনও মুসলিম প্রার্থী নেই। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ১৪ জনের মধ্যে ১ জন। ওয়াটার ডিপার্টমেন্টে ২০ জনের মধ্যে ১ জন।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

জন শিক্ষা প্রসার ও  লাইব্রেরি দফতরে ২ জনের মধ্যে মুসলিম নেই। যুব কল্যাণ দফতরে ৭ জনের মধ্যে ১ জন। পঞ্চায়েত দফতরে ২৩ জনের মধ্যে ৩ জন। বি আর আম্বেদকর ইনস্টিটিউশনে ৫ জনের মধ্যে ১ জন। দার্জিলিংয়ের পঞ্চায়েত দফতরে ১৩ জনের মধ্যে ২ জন। মালদায় নিযুক্ত হয়েছে, ২২ জনের মধ্যে ১ জন। পরিবহনে ৮২ জনের মধ্যে ১০। আইডব্লিউটি’তে ৫ জনের মধ্যে ১ জন। ট্রান্সপোর্ট প্ল্যানিং-এ ৪ জনের মধ্যে মুসলিম নেই। বিদ্যুৎ দফতরে ১৬ জনের মধ্যে ৩ জন। অর্থ দফতরে ৫ জনের মধ্যে ১ জন। স্মল, মিডিয়াম এন্ড টেক্সটাইল-এ ৩৯ জনের মধ্যে ৪ জন। কো- অপারেশন -এ ২৯ জনের মধ্যে ১ জন।

শ্রম দফতরে ৪১ জনের মধ্যে ৫। শিল্প দফতরে, ৯ জনের মধ্যে ১ জন। বন দফতরে ৩০ জনের মধ্যে ৩ জন। কারেকশনাল বিভাগে ১৩ জনের মধ্যে ১। কনজিউমারে ২২ জনের মধ্যে ৩ । ডিরেক্টরেট অফ হেলথ- এ ১৩৯ জনের মধ্যে ১৬ জন মুসলিম। ড্রাগ কন্ট্রোল বিভাগে ১৭ জনের মধ্যে ২ জন। অনগ্রসর বিভাগে ১৮ জনের মধ্যে ১ জন। উচ্চ শিক্ষা দফতরে ১০৬ জনের মধ্যে ১৩ জন। টেকনিক্যাল এডুকেশনে ৩ জনের মধ্যে মুসলিম নেই। ইনডাস্ট্রি কমার্স বিভাগে ২০ জনের মধ্যে ৪ জন। মাইনস অ্যান্ড মিনারেলস-এ ৪ জনের মধ্যে ১ জন। স্টেশনারি অফিসে ১৮ জনের মধ্যে ২ জন। তথ্য সংস্কৃতি দফতরে ৪৮ জনের মধ্যে ৭ জন। জুডিশিয়াল ক্লার্ক-এ ৩২ জনের মধ্যে ৭। কৃষি দফতরে ১৩ জনের মধ্যে ১ । নারী, শিশু কল্যাণ দফতরে ২ জনের মধ্যে মুসলিম নেই। খাদ্য দফতরে ৮ জনের মধ্যে ১ জন।

পিএসসি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের মূল দফতরে এদের নিয়োগ দেওয়া হবে। আঞ্চলিক অফিসে নিয়োগের জন্য আরও একটি তালিকা চলতি মাসে প্রকাশ করা হবে।

অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখ্য, উপদেষ্টা শামিম সরকার জানান, এই পরীক্ষায় বহু প্রার্থী অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আপোস করে চুক্তি নয়, পারমাণবিক ইস্যুতে তীব্র চাপানউতোর, ইরানকে কড়া সামরিক হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০টি দফতরে ক্লার্ক নিয়োগ ফলে ২২৫৫ প্রার্থীর মধ্যে মুসলিম ২৮৮

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার