পুবের কলম, ওয়েবডেস্ক: জি–২০ শীর্ষ সম্মেলনের আগে দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এদিকে আমন্ত্রণপত্রকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা নিয়ে দেশের তামাম শীর্ষ নেতা–নেত্রীরা সরব হয়েছেন। সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও।
আরও পড়ুন:
রাষ্ট্রপতির নৈশভোজে বিরোধী নেতা–নেত্রীদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কেও আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি ভবন। এই জি–২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। আগাম এবিষয়ে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। এই নৈশভোজে বিরোধীদের সকলেই উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এই নৈশভোজে যোগ দিতে ৯ সেপ্টেম্বর নয়াদিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।