০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ১৪টি হিন্দু মন্দিরে হামলা, দোষীদের ধরতে তৎপর পুলিশ

 পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু মন্দির। একরাতের মধ্যেই পর পর ১৪টি মন্দিরে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। শনিবার রাত এবং রবিবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে৷

যদিও পুলিশের আশ্বাস, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ ঠাকুরগাঁও উপজেলার বালিয়াডিঙ্গির হিন্দু সম্প্রদায়ের নেতা বৈদ্যনাথ বর্মন অভিযোগ করেন, ‘রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পর পর ১৪টি মন্দিরে দেবতাদের মূর্তি ভাঙচুর করেছে৷’ তাঁর আরও অভিযোগ, বেশ কিছু মূর্তি যেমন ভাঙা হয়েছে, সেরকমই কয়েকটি মূর্তি মন্দির সংলগ্ন পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে৷ ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের আরেক নেতা সমর চট্টোপাধ্যায় জানিয়েছেন, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে, সেখানে বরাবরই হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্পর্ক ভালো৷

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

অতীতে কখনওই সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি৷ তিনি বলেন, ‘এখানকার সংখ্যাগুরু মুসলিমদের সঙ্গে হিন্দুদের সম্পর্ক যথেষ্ট ভালো৷ আমরা বুঝতে পারছি না, কারা এমন ঘটনা ঘটিয়েছে৷’ ঠাকুরগাঁও-এর পুলিশ প্রধান জাহাঙ্গির হোসেন বলেন, ‘এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পরিকল্পিত ভাবেই পর পর মন্দিরগুলিতে হামলা চালানো হয়েছে৷’ তিনি আরও জানান, ঘটনার পর পরই পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে৷ ওই পুলিশ আধিকারিকের আশ্বাস, ‘দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’ ঠাকুরগাঁও অঞ্চলের প্রশাসনিক প্রধান মেহবুবুর রহমান বলেন, ‘এলাকার শান্তি, সম্প্রীতি নষ্ট করতেই এই চক্রান্ত করা হয়েছে৷ এটা অত্যন্ত গুরুতর অপরাধ৷ দোষীদের এর ফল ভুগতে হবে৷’

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ করল ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের ১৪টি হিন্দু মন্দিরে হামলা, দোষীদের ধরতে তৎপর পুলিশ

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার