১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগান সীমান্তে হামলা, নিহত ৭ পাক সেনা

পুবের কলম প্রতিবেদকঃ আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তান তালেবানের সাবেক ঘাঁটির কাছে সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর আল জাজিরার। সে সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপরই সেনা সদস্যদের ওপর অতর্কিত এ হামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগান সীমান্তে হামলা, নিহত ৭ পাক সেনা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার