পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৪ সালের পর থেকে জার্মানিতে ইসলামোফোবিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। নব্য নাৎসি ও উগ্র ডানপন্থী দলগুলির উত্থানে হুমকিতে পড়েছে সেদেশের মুসলিম জনগোষ্ঠী। বিগত ৮ বছরে দেশটির ৮০০ রও বেশি মসজিদে উগ্র ডানপন্থী হামলা হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে অপরাধগুলির সঠিক তদন্ত করা হয়নি।
মানবাধিকার সংগঠন এফএআইআর (ফেয়ার) ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। জার্মানিতে প্রথম যখন কোনও মসজিদে হামলা হয়, তখনই সংগঠনটি প্রথম রিপোর্টিং সেন্টার চালু করে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত, ৮ বছরে ৮৪০টি মসজিদে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা রেকর্ড হয়েছে। ২০১৮ সালে অপরাধের বিশদ বিশ্লেষণ থেকে জানা যায় যে, বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের শনাক্ত করা যায়নি। এর ফলে নব্য-নাৎসি বা উগ্রবাদীরা মসজিদে আরও আক্রমণ চালাতে উৎসাহ পেয়েছে। সংগঠনটি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সাধারণভাবে, মসজিদে হামলার বিষয়টি খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি।’ ২০১৮ সালে জার্মানির বিভিন্ন মসজিদে ১২০টি হামলা চলেছে। কিন্তু মাত্র নয়টি ঘটনায় অপরাধীদের চিহ্নিত করা হয়েছে।’ বিশেষজ্ঞরা বলেছেন, ‘এই হার উদ্বেগজনক।’ তারা জোর দিয়ে বলেছেন, কমপক্ষে ২০টি হামলায় মসজিদে অগ্নিসংযোগ, মুসল্লিদের হত্যা ও শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ‘সাধারণত প্রতিটি ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্তও শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল, একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত এবং সমাধান আজ পর্যন্ত হয়নি।’ সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে বর্ণবাদ এবং মুসলিম বিদ্বেষ অনেক বেড়েছে। নব্য-নাৎসি গোষ্ঠী এবং ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টির প্রোপাগান্ডা দ্বারা প্ররোচিত হয়ে মসজিদগুলিতে হামলার সংখ্যা বেড়েছে।গত ৮ বছরে ৮৪০ মসজিদে হামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জুন ২০২২, ১১:০৯
আরও খবর
‘অমৃত কাল বিষ কালে পরিণত হয়েছে’: নিট বাতিল নিয়ে মোদিকে সরকারকে আক্রমণ রাহুল গান্ধির
‘শান্তিপূর্ণ প্রতিবাদই এখন অপরাধ’—মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
শিশুদের ওপর ছুরি হামলা ফ্রান্সে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা