পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার রাতে আমেরিকার ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিটের কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় একাধিক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
আরও পড়ুন:
ফিলাডেলফিয়ার পুলিশ জানায়, সাউথ স্ট্রিট এলাকায় টহলরত অফিসাররা বন্দুকের গুলির শব্দ শুনেছেন এবং বেশ কিছু সক্রিয় বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল এক সংবাদ সম্মেলনে বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিটে হামলা শুরু হয়।
আরও পড়ুন:
সাউথ স্ট্রিটে অবস্থানরত অফিসাররা অনেক অসামরিক নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে এবং রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। অফিসাররা তখন আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন ও পরে তাদের হাসপাতালে নিয়ে যান।
ঘটনার কারণ সম্পর্কে আউটল বলেছেন, সম্ভবত হাতাহাতির পর শ্যুটাররা পাঁচটি বন্দুক ব্যবহার করেছিল।আরও পড়ুন:
একজন বন্দুকধারী সম্ভবত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। হাতাহাতির সঙ্গে জড়িত অন্য একজন সন্দেহভাজন বন্দুকধারী সম্ভবত নিহত তিনজনের একজন। নিহত বাকি ২ জন সম্ভবত পথচারী বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।