উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি কুমিরের ছানা। সোমবার সকালে ক্যানিংয়ের মাতলা নদীতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কুমিরের ছানাটি দেখে প্রথমে হতবাক হয়ে যান মৎস্যজীবীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে কোনওরকম আঘাত না করে ফের নদীর জলে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও মাতলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন মৎস্যজীবী। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরেই আচমকা জালে টান অনুভব করেন তাঁরা। প্রথমে বড় কোনও মাছ ধরা পড়েছে বলে মনে করেছিলেন মৎস্যজীবীরা। কয়েকজন মিলে জাল টেনে উপরে তুলতেই দেখতে পান, তাতে আটকে রয়েছে একটি কুমিরের ছানা। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করে ফের নদীর জলে ছেড়ে দেওয়া হয়।তবে মাতলা নদীতে কুমিরের ছানা ধরা পড়ার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নদীতে বড় কুমিরের উপস্থিতি রয়েছে কি না, তা নিয়ে উদ্বিগ্ন মৎস্যজীবী ও নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত মাতলা নদীতে মাছ ধরতে বা অন্য কোনও প্রয়োজনে জলে না নামার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন দফতরের হস্তক্ষেপের দাবি উঠেছে।পুরো বিষয়টি খতিয়ে দেখছেন জেলা বন দফতরের আধিকারিকরা।মাতলা নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল কুমিরের ছানা, আতঙ্ক ক্যানিংয়ে
আসলাম হোসেন
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৬, ২২:৪২
আরও খবর
আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় যাচ্ছেন মোদি
আইভিএফ চিকিৎসায় বয়সসীমা নিয়ে হাইকোর্টগুলির ভিন্নমত, জটিলতায় দম্পতিরা
দলের অন্দরের বিবাদে বিজেপি কর্মীর মৃত্যু পানিহাটিতে, ‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, আক্ষেপ দলেরই বিধায়কের
সুন্দরবন বাঁচানোর দাবিতে জয়নগরে কনভেনশন, বৃহত্তর গণআন্দোলনের ডাক
‘পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না’, শান্তিনিকেতনে অভিযুক্ত খতম হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
‘পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না’, শান্তিনিকেতনে অভিযুক্ত খতম হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্যে ফের এনকাউন্টার: পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত রতন শেখ
রাজ্যে ফের এনকাউন্টার: পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত রতন শেখ
মদের দোকানে ঢুকে ১৪ বোতলে চুমুক, বাথরুমে অচেতন রেকুন! কাণ্ডে আয় ২.৯ লক্ষ ডলার
মদের দোকানে ঢুকে ১৪ বোতলে চুমুক, বাথরুমে অচেতন রেকুন! কাণ্ডে আয় ২.৯ লক্ষ ডলার
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
কাটোয়ায় পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী উদযাপিত হল
কাটোয়ায় পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী উদযাপিত হল
সর্বাধিক পাঠিত
একই গাছে টমেটো, আলু-বেগুন! কৃষিতে নতুন চমক বিহারে
সোনার দামে স্বস্তি, ধনতেরসে ভালো ব্যবসার আশায় স্বর্ণ ব্যবসায়ীরা
‘গণতন্ত্রের বিকল্প মবোক্রেসি নয়’, কৃষ্ণনগরের সভা থেকে ‘টুকরে গ্যাং’কে নিশানা শমীক ভট্টাচার্যের
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
কলকাতা পুরভোটের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ, হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য
কলকাতা পুরভোটের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ, হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য
গুজরাটে দেবীর বেদিতে বলি দেওয়ার নামে ১০ বছরের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
গুজরাটে দেবীর বেদিতে বলি দেওয়ার নামে ১০ বছরের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
মোদির সফরের আগে বেঙ্গালুরুতে ৩৪ ঘণ্টার জন্য বন্ধ মাংসের দোকান! প্রশাসনের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক
মোদির সফরের আগে বেঙ্গালুরুতে ৩৪ ঘণ্টার জন্য বন্ধ মাংসের দোকান! প্রশাসনের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক
“১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য প্রকাশ্যে আনুন যোগী”—দাবি কপিল সিবলের
“১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য প্রকাশ্যে আনুন যোগী”—দাবি কপিল সিবলের
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার, এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পাক মন্ত্রী