০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলমানদের সাপের সঙ্গে তুলনা করে অখণ্ড ভারত গড়ার ডাক বিজেপি নেতাদের

পুবের কলম,ওয়েবডেস্ক: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমনদের কাছে পৌঁছানোর ডাক দিচ্ছেন, আর এক দিকে তাঁরই দলের সক্রিয় নেতা  কর্মীরা প্রকাশ্যে মুসলিম বিদ্বেষের ডাক দিচ্ছেন। ১৮ মার্চ শেষ হয়েছে ডিজিটাল হিন্দু কনক্লেভ। ওই অনুষ্টান মঞ্চে বিজেপি নেতা কপিল মিশ্র, কাজল  শিঙ্গালা ও হিন্দুত্ববাদী লেখক ক্ষিতিজ পাটুকালেরা সগর্বে মুসলমানদের সাপের সঙ্গে তুলনা করার পাশাপাশি ঘর ওয়াপসি ও লাভ জিহাদ প্রসঙ্গে বিদ্বেষমূলক ভাষণ দেন।

কাজল শিঙ্গালার মতে, হিন্দু ও মুসলমানদের মধ্যে কখনও ভ্রাতৃত্ব হতে পারে না। যারা ধর্মনিরপেক্ষ তাদেরকে তিনি ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করেন। তিনি জোর দিয়ে হিন্দু রাষ্ট্র গড়ার ডাকও দেন। অতীতে হিন্দু থেকে যারা মুসলমান হয়েছিলেন তাদের ঘর ওয়াপসি করানোর কথাও বলেন।  যোগী আদিত্যনথের সরকার মুসলমানদের উচ্ছেদ করার জন্য যে বুলডোজার থিয়োরি চালু করেছিল, তারও ভূয়সী প্রশংসা করেন কাজল। লাভ জিহাদ নিয়ে কথা মুখ খোলেন বিজেপি নেতা কপিল মিশ্র। হিন্দুত্ববাদী লেখক, ক্ষিতিজ পাটুকালেও মুসলিম বিদ্বেষ প্রচার করেন ওই মঞ্চে।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

ওই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর এখনও পর্যন্ত ওই তিন নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। রাজনৈতিক মহলের মতে, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টায় এমন কাজ করছে বিজেপি। একদিকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মুসলমানদের কাছে ডাকছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তাঁরই দলের নেতারা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে হিন্দু ভোট ব্যাঙ্ক আগলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

আরও পড়ুন: পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘ঘরে থাকুন, জানালা থেকে দূরে থাকুন’: মার্কিন-ইসরাইল হামলার মধ্যে ইরানে ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলমানদের সাপের সঙ্গে তুলনা করে অখণ্ড ভারত গড়ার ডাক বিজেপি নেতাদের

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার