পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট শেষ হয়েছে। মোট ১৫২ টি আসনে ভোট হয়েছে প্রথম দফায়। ভোট শেষ হতেই কোন দল কত আসন পেতে পারে তাই নিয়ে শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ। একদিকে, বিজেপি বলছে তারা প্রথম দফায় ১১০ টি আসন পাবে।

অন্যদিকে, তৃণমূল দাবি করছে তারা ১৩০ টি আসন পেয়ে যাবে। তবে কোন দল কত আসন পাবে তা জানা যাবে ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর। তার আগে বিরাট বড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা বিজেপি বিধায়ক কেনাবেচা করবে।
 

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, তৃণমূল দুই তৃতীয়াংশ আসন না পেলে পরে বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে। সেই কারণে মানুষকে আরও বেশি করে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। উল্লেখ্য, রাজ্যে ভোটের নির্ঘণ্ট বাজতেই গোটা রাজ্যী প্রচার শুরু করে দেন মুখ্যমন্ত্রী। গত দেড়মাস ধরে তিনি টানা প্রচার করে গিয়েছেন দলের প্রার্থীদের হয়ে।

শেষবেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচার শুরু করেন। এতদিন তাঁর হয়ে সেখানে প্রচার চালাচ্ছিলেন দলের অন্যান্য নেতারা। তবে শেষ বেলায় প্রচারে কোনও খামতি রাখছেন না মমতা।

গতকাল শনিবারই ভপবানীপুরে বেশ কয়েকটি রড শো করেন। সেখান থেকেই মমতা আত্ম বিশ্বাসের সুরে বলেন তৃণমূলই জয়ী হবী। তবে যদি দুই তৃতীয়াংশ আসন না পান তাহলে বিধায়ক কেনাবেচা করবে বিজেপি। তাই তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করতে হবে।