পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের একদিন পর এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।
আরও পড়ুন:
এর আগে গতকাল মঙ্গলবার একই স্থান থেকে নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।
কাদির খান ট্রাস্ট মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদ পুলিশের (সিটিডি শাখা) কর্মকর্তারা আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের বার রুমের বাইরে থেকে তুলে নিয়ে গেছে।
আরও পড়ুন:
খবরে বলা হয়েছে, এদিন পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) ও অন্যান্য নেতারা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে অনুমতির জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জমা দিতে গিয়েছিলে। এ সময় তাকে গ্রেফতার করা হয়।