পুবের কলম ওয়েবডেস্কঃ রীতিমত স্লোগান দিয়ে,প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে যন্তরমন্তরে ধর্নায় বসলেন ভাই প্রহ্লাদ। দাদার বিরুদ্ধে কেন এই অবস্থান বিক্ষোভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রহ্লাদ সাফ জানান এইখানে যেন পারিবারিক সম্পর্ক কে টেনে না হয়।
আরও পড়ুন:
নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ সর্বভারতীয় ন্যায্যমূল্য দোকানদার সংগঠনের সহ সভাপতি।তাই সংগঠনের দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি দিতেই তিনি দিল্লিতে অবস্থান বিক্ষোভে বসেছেন।
আরও পড়ুন:
প্রহ্লাদ আরও বলেন ফেডারেশনের একটি প্রতিনিধি দল নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবিদাওয়া নিয়ে একটি স্মারকলিপি জমা দেবে। যেখানে ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিদাওয়ার কথা তুলে ধরা হয়েছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে।
আরও পড়ুন:
মঙ্গলবার অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার পর বুধবার জাতীয়স্তরে কার্যনির্বাহী কমিটির বৈঠকও ডাকা হয়েছে। বুধবার লোকসভার অধ্যক্ষ্য ওম বিড়লার সঙ্গেও দেখা করবেন তাঁরা।