০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বাড়তে থাকা ‘মৌনতার সংস্কৃতি’ নিয়ে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, কোনো মহান জাতি নিস্তব্ধতার ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। মানুষের মনে বিশ্বাস থাকলেও তা প্রকাশ করার সাহস হারিয়ে ফেলছেন—এমন পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, “সারা দেশজুড়ে আমরা এমন অসংখ্য মানুষ দেখছি যারা নির্দিষ্ট কোনো বিষয়ে বিশ্বাস রাখলেও তা প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না। কিন্তু মনে রাখতে হবে, মহান জাতি কখনো নিস্তব্ধতায় গড়ে ওঠে না। মহান জাতি এবং মহান মানুষ তখনই তৈরি হয়, যখন তারা নিজেদের মতামত নির্ভয়ে প্রকাশ করেন এবং তার জন্য লড়াই করেন।”

আরও পড়ুন: “বিদেশনীতি নয়, একজন ‘কম্প্রোমাইজড’ ব্যক্তির বশ্যতা”: মোদী সরকারকে তোপ রাহুল গান্ধীর

চুপ করে থাকার এই মানসিকতাকে ‘লোভের সংস্কৃতি’র সঙ্গে তুলনা করে বিরোধী দলনেতা বলেন, “এই মৌনতার আড়ালে লুকিয়ে আছে এক ধরণের স্বার্থপরতা বা লোভ। এর মূলে রয়েছে এই ধারণা যে—যতক্ষণ আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি, ততক্ষণ আশেপাশে কী ঘটছে তাতে আমার কিছু যায় আসে না। যতক্ষণ আমি ঠিক আছি, ততক্ষণ আমার কিছু বলার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদই এখন অপরাধ’—মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

আরও পড়ুন: আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৬, সোমবার