আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বছর শেষে ফের মোদি- মমতা বৈঠকের সম্ভাবনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য এবার জি ২০ তে সভাপতিত্ব করছে ভারত। তার পরিপ্রেক্ষিতে কি কি কর্মসূচী নেওয় হচ্ছে সেটি বিস্তারিত ভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এসে পৌঁছেছে আমন্ত্রণ। দিল্লিতে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে।আরও পড়ুন:
কেন্দ্র রাজ্যের প্রাপ্য পাওনা মেটাচ্ছেনা এই দাবিতে বারংবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় দিল্লিতে গিয়ে রাজ্যের প্রাপ্য মেটানো নিয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠকে সরব হবেন এমনটাই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
তবে কেন্দ্র- রাজ্য এই সংঘাতের আবহেও গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য। এই বৈঠকের রয়েছে আন্তর্জাতিক তাৎপর্য। তাই মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন এমনটাই মনে করা হছে।
আরও পড়ুন: