০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে হুঁশিয়ারি চিনের

পুবের কলম প্রতিবেদক : ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে চিন। শুক্রবার রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চিনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মানবাধিকার নিয়ে রাজনীতি হচ্ছে । একে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাতেই আপত্তি চিনের । এ বিষয়ে পশ্চিমা কিছু দেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ব্যাপারে হুঁশিয়ারি দেন চিনা মন্ত্রী। ঝাও লিজিয়ান বলেন, চিন মানবাধিকার ইস্যুতে দ্বৈত সাংঘর্ষিক নীতির বিরোধী। একই সঙ্গে চিন বলেছে মানবাধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোন দেশের ওপর চাপ সৃষ্টির যে ছক, চিন তার সম্পুর্ণ বিরোধী ।

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য আমেরিকার উদ্যোগে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৯৩টি দেশ ভোট দেয় এবং বিরুদ্ধে ভোট দেয় ২৪টি দেশ। ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও স্থায়ী সদস্য দেশকে বিশ্ব সংস্থার মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হল।

আরও পড়ুন: পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

এই উদ্যোগ সারা বিশ্বের জন্য নতুন এবং বিপজ্জজনক নজির সৃষ্টি করল বলে চিনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেছেন। এই ঘটনা সংঘর্ষকে জোরদার করবে। একই সঙ্গে তা রাষ্ট্রসংঘের প্রশাসনিক ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করে চিন। রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া দিয়েছে মস্কো ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে হুঁশিয়ারি চিনের

আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার