পুবের কলম ওয়েবডেস্ক: কুকুর, ডলফিন, ইঁদুর ও বাজের পর এবার পুলিশ বাহিনীতে কাজ করতে চলেছে কাঠবিড়ালির দল। মাদক পাচার রুখতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে এই কাঠবিড়ালিরা। ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সীমান্ত অঞ্চলে মাদক পাচার রুখতেই ‘কাঠবিড়ালি বাহিনী’ তৈরি করতে চলেছে চিনের চংকিং প্রদেশে। যথেষ্ট দক্ষতা সহকারে এই কাঠবিড়ালির দল কাজ করবে, আশা প্রশিক্ষকদের।
সাধারণত কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে নানা জায়গায় তল্লাশি চালানো হয়। কিন্তু চংকিং প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘কাঠবিড়ালির ঘ্রাণশক্তিও খুব ভাল। নানা ধরনের মাদক খুঁজে পেতে তাদের ঘ্রাণশক্তিকে কাজে লাগানো যেতেই পারে। আকারে কুকুরের চেয়ে অনেক ছোট হওয়ায় সরু জায়গায় গিয়েও কাজ করতে পারে কাঠবিড়ালিরা।’ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ছ’টি কাঠবিড়ালিকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, মাত্র কয়েকদিনেই মাদক শুঁকে খুঁজে বের করতে পারছে কাঠবিড়ালির দল। প্রতিদিনই নতুন ধরনের মাদক ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত কুকুরদের জন্য নিযুক্ত প্রশিক্ষকরাই পরিচালনা করছেন কাঠবিড়ালি বাহিনীকে। জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পর কাঠবিড়ালির এই বিশেষ ক্ষমতার কথা জানা যায়। প্রাথমিক প্রশিক্ষণ শেষ হলে পুলিশে যোগ দেবে তারা। রেল স্টেশন, বিমানবন্দরের মতো এলাকা থেকে শুরু করে সন্দেহজনক গুদামঘর- সব জায়গাতেই কাজ করবে তারা। এমনকি সীমান্তে মাদক পাচার রুখতেও কাঠবিড়ালিরাই সাহায্য করবে পুলিশকে!পুলিশ বাহিনীতে কাঠবিড়ালি চিনের!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪
আরও খবর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
যন্তর মন্তরে পুলিশের ওপর ইটবৃষ্টি, এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ
নিউটাউনের গেস্ট হাউসে পুলিশের হানা, উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা
পুকুর জবরদখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ
ডিআইজি, ডিসি সহ রাজ্য পুলিশের একাধিক পদে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
ডিআইজি, ডিসি সহ রাজ্য পুলিশের একাধিক পদে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় ৬০ দিন ১৬৩ ধারা জারি, ২১ জুলাইয়ের সভা নিয়ে অস্বস্তিতে তৃণমূল
ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় ৬০ দিন ১৬৩ ধারা জারি, ২১ জুলাইয়ের সভা নিয়ে অস্বস্তিতে তৃণমূল
উত্তরাখন্ডে নিহাং শিখদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা
উত্তরাখন্ডে নিহাং শিখদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা
বিজনোরে গো-হত্যার নামে মুসলিম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার জগপাল সহ ৫
বিজনোরে গো-হত্যার নামে মুসলিম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার জগপাল সহ ৫
গুজরাটে পুলিশি হেফাজতে মৃত্যু জহিরের, তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট
গুজরাটে পুলিশি হেফাজতে মৃত্যু জহিরের, তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট
বেআইনি নির্মাণের অভিযোগের মধ্যেই অভিষেকের বাড়িতে গেল পুলিশ
বেআইনি নির্মাণের অভিযোগের মধ্যেই অভিষেকের বাড়িতে গেল পুলিশ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র