পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় প্রচারো এসে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের শাসক দলকে তোপ দেগে তিনি বলেন, তৃণমূল ও কংগ্রেস নেতাদের বাড়ি থেকে যে টাকা মিলছে, তা জীবনে দেখেননি। হাতেনাতে ধরা পড়ে। তারপর গালি দেয় মোদিকে।

' একইসঙ্গে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘২০২৪ সালে দাঁড়িয়ে বলছি, দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। আপনাদের যাঁরা লুঠ করছে, মোদি গ্যারান্টি দিচ্ছে, ৪ জুনের পর নতুন সরকার হতেই দুর্নীতিবাজদের জীবন জেলে অতিবাহিত হবে। পদক্ষেপ আরও তীব্র হবে।’

রবিবার পুরুলিয়ার এক জনসভায় রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোলাবাজি, চুরি করা তৃণমূল সরকারের বিচার, আচার।

যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে। শিক্ষক নিয়োগে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বরবাদ করেছে। সকলকে ধারে ডুবিয়েছে। বাংলার গ্রামে আজ শিক্ষক নেই। শিশুদের ভবিষ্যৎও চুরি করেছে।’