পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে একের পর এক তীর দাগলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বললেন, "ধর্ম ও জাত-পাত নিয়ে কখনও কথা বলি না, রাজনীতি করি না। হিন্দু ধর্ম সস্তার ধর্ম নয়।" সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দুর অভিযোগের কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, না জেনেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এদিন দুটি ছবি দেখিয়ে আসল সত্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
বাংলার মুখ্যমন্ত্রীর জঙ্গিযোগ রয়েছে বলেও অভিযোগ করেছিল বিরোধীরা। এদিন সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি।
মমতা সাফ বলেন, "আমাকে জঙ্গি বলা হচ্ছে, আমার নাকি জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে। আমার নামে এই রকম অভিযোগ করতে পারেন না আপনারা। আমাকে যে ভাষায় আক্রমণ ও জঙ্গি বলা হয়েছে, এনিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।" ধর্ম নিয়ে রাজনীতি করি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি আছি বলে, বাংলা 'বাংলাদেশ' হয়নি।"