পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ইডির তলব ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে। সূত্রের খবর, চলতি মাসের ২১ তারিখ আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলায় দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে দেবকে তলব করা হয়েছে। তবে শুধু দেব নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিকও রয়েছেন। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তলব করেছে উত্তম বারিককে। অর্থাৎ, একদিকে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ইডির তলব, অন্যদিকে শাসক-বিধায়ক উত্তম বারিককে আইটির তলব।
শাসক দল তৃণমূলের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। রয়েছে প্রতিহিংসার রাজনীতি।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে, গরু পাচার মামলায় দেব-এনামূল যোগের অভিযোগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়ে দেব বলেছিলেন, তাঁকে আর ডাকবে বলে মনে হয় না। তারপর আবার ইডির তলব।