পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ করা হবে না। তারপরেই অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ্যে যে সকল ভাতা চালু আছে সেগুলি বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল নতুন সরকার।
আরও পড়ুন:
নবান্ন সুত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দ্দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
সাধারণত পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সব ভাতা বাবদ আবেদনকারীদের মাসে ১ হাজার টাকা করে দেওয়ায় হত। এবার সেই ভাতা বাড়িয়ে করা হবে ২০০০ টাকা। আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা ঘশয়ান করেছে রাজ্য সরকার। এই সব ভাতাও দ্বিউণ করা হবে জিনের প্রথম থেকেই। এমনটাই জানা যাচ্ছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ভোটের আগে নির্বাচনী ইস্তেহারে বিজেপি ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতি মতোই এবার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হল। প্রসঙ্গত, নির্বাচনে মহিলা ভোটব্যাঙ্ক বিরাট বড় ফ্যাক্টর।
আগে তৃণমূলের আমলে মমতার সরকার সেই বিষয়টি বুঝতে পেরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। প্রথমে এইন প্রকল্পে দেওয়া হতো ৫০০ টাকা। পরে তা বাড়িয়ে করা হ্য ১৫০০ টাকা। এরপর ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করার প্রস্তাব দেয়। এই প্রকল্প অনুযায়ী মহিলাদের প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। যদিও পূর্বের সরকারের আমলে চালু হওয়া বাকি যে সমস্ত ভাতা চালু হয়েছিল সেগুলি বাড়ানো হবে কি না সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।