আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ভোট বড় বালাই, মাটিতে বসে কীর্তন গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরু রবিদাসের জন্মজয়ন্তীতে দিল্লির করোলবাগের আশ্রমে বুধবার সকালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গুরু রবিদাস বিশ্রাম ধাম আশ্রমে যান মোদি। সেখানে রীতিমত মাটিতে বসে অন্য ভক্তদের সঙ্গে কীর্তন গাইতে দেখা যায় প্রধানমন্ত্রী কে। কীর্তন গাওয়ার ভিডিও ট্যুইটও করেছেন মোদি।
উল্লেখ করেছেন বিশেষ মুহুর্ত বলে।আরও পড়ুন:
মন্দিরের দর্শনার্থীদের খাতায় রবিদাসের ভক্তদের প্রতি বিশেষ বার্তা দিয়েছন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, গুরু রবিদাসের জীবন মানুষকে অনুপ্রেরণা দেয়। মূলত পঞ্জাবের মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন।
আরও পড়ুন:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন।
তাই হয়ত প্রধানমন্ত্রীর কীর্তন গাওয়ার বিশেষ প্রয়োজন পড়েছে। এর আগেও বাংলা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড সমস্ত ভোটমুখী রাজ্যেই একই ভূমিকায় দেখা গিয়েছে মোদিকে।আরও পড়ুন:
উল্লেখ্য সন্ত রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে পিছিয়ে দেওয়া হয় পঞ্জাবে নির্বাচনের দিন। ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোটগ্রহণের দিন ছিল। তবে রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে কমিশন পিছিয়ে দেয় পঞ্জাবে ভোট গ্রহণের দিন।
আরও পড়ুন:
https://twitter.com/i/status/1493808509464772611