০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা, মা, ভাইকে বিষ মাখানো পরোটা খাইয়ে প্রেমিকের সঙ্গে চম্পট যুবতী

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাবা-মা, ভাইকে বিষ খাওয়ানো পরোটা খাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল যুবতী। মেয়ের এই কৃতকর্মের পরে ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা, মা ও ভাই। তবে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।  

এমনকী পরিবারকে এই অবস্থায় ফেলে রেখে বিয়েও সেরে ফেলেছেন প্রেমিকা।  পরিবারের তরফ থেকে জানা গেছে, মেয়ের নাম খুশবু। সবে মাত্র সে ১৮-য়ে পা দিয়েছে। বেশ কয়েকবছর হল সে সচিন নামে ২২ বছরের একটি ছেলের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

সবে মাত্র খুশবুর জন্মদিন পালন হয়। এর পরেই সচিনের সঙ্গে পালিয়ে যাওয়ার ছক বানায় খুশবু। পরিকল্পনার পর খুশবু ওইদিন নিজের বাবা-মা ও ভাইয়ের জন্য আলুর পরোটা বানায়। ওর মধ্যেই বিষ মিশিয়ে দেয় সে। রাতের বেলা বাড়ির সদস্যদের বিষ মেশানো পরোটা তুলে দেয় সে। এই খাবার খেয়েই অচৈতন্য হয়ে পড়ে খুশবুর পরিবারের সদস্যরা। এই সুযোগ বুঝেই প্রেমিকের সঙ্গে চম্পট দেয় খুশবু। পরে অচৈতন্য অবস্থা কাটিয়ে উঠতেই পরিবারের লোকেরা দেখেন, খুশবু বাড়িতে নেই।

আরও পড়ুন: নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান

ঘটনার কিছুক্ষণ পর থানা থেকে ফোন যায় ওই যুবতীর বাবার কাছে। পুলিশ জানায় যে তাঁর মেয়ে এবং জামাই বর্তমানে থানায় রয়েছে এবং তারা রেজিস্ট্রি করে বিয়ে সেরেছে।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

খুশবুর পরিবারের সদস্যরা সকলেই শরীরের হাসপাতালে চিকিৎসাধীন। খুশবু এবং তার স্বামী সচিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। খুশবু এর আগেও একাধিকবার প্রেমিক সচিনের সঙ্গে পালিয়ে গেছে। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা, মা, ভাইকে বিষ মাখানো পরোটা খাইয়ে প্রেমিকের সঙ্গে চম্পট যুবতী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার