০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের জনস্বার্থ মামলার বেড়াজালে দুর্গাপুজো, শুনানি চলতি সপ্তাহেই

পারিজাত মোল্লা: এবারেও মামলার বেড়াজালে আসন্ন দুর্গাপুজো। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের অনুদান গতবারের চেয়ে ২০ হাজার টাকা বেড়েছে। গতবারের জনস্বার্থ মামলার সঙ্গে এবারও বিষয়টি নিয়ে মামলা সংযুক্ত করার আবেদন করলেন এক মামলাকারী। এই আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। দুর্গাপুজোর অনুদান নিয়ে হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

এই বছর প্রত্যেক ক্লাবকে অনুদানস্বরূপ ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। সেই বিষয়কে ফের চ্যালেঞ্জ জানিয়ে পূর্বের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে সংযুক্ত হওয়ার আবেদন জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি। নতুন আবেদন করার অনুমোদন দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনার কথা জানিয়েছে আদালত।

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: যুবভারতী স্টেডিয়ামে অশান্তি, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২২ অগাস্ট ঘোষণা অনুযায়ী, এবছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে পুজোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। এবার সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন আবেদন কলকাতা হাইকোর্টে। বিগত বছরগুলিতে রাজ্য সরকার প্রত্যেক ক্লাবকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত। এবার তিনি পুরনো মামলাতেই ফের এবারের মামলা সংযুক্ত করার আবেদন জানালেন।

অনুদানের বিষয়টি নিয়ে এর আগের বছরগুলোতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। প্রত্যেকবার হাইকোর্ট সেই মামলাগুলোতে রাজ্যের অনুদান বন্ধ করার দাবিকে খারিজ করে দেয়। কারণ রাজ্যের তরফে প্রত্যেকবার বিভিন্ন যুক্তি দেওয়া হয়েছে এই অনুদান দেওয়ার পিছনে। করোনা পরিস্থিতিতে মাস্ক স্যানিটাইজার, এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার, পাশাপাশি বিভিন্ন ক্লাবগুলোতে মহিলা স্বেচ্ছাসেবকদের এই পয়সায় ভলান্টিয়ারের কাজে নিযুক্ত করার কথাও জানানো হয়। কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলার আর্জি বাতিল করে রাজ্যকে ক্লাবগুলো কীভাবে টাকা খরচ করছে তার হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছিল। আপাতত চলতি বছরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেই দিকে দৃষ্টি থাকবে সবার। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের জনস্বার্থ মামলার বেড়াজালে দুর্গাপুজো, শুনানি চলতি সপ্তাহেই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার