আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামের পথেই জীবন অতিবাহিত করবেন বলে বলিউড কে আগেই আলবিদা বলেছেন সাবেক অভিনেত্রী সানা খান । খুব সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে যান ওমরাহ করতে।
আরও পড়ুন:
সানা খানকে সম্প্রতি দেখা গেল পবিত্র কাবা ঘরের গিলাফ সেলাইয়ের কাজ করছেন বিয়ের পর প্রথমবারের মতো স্বামী মুফতি আনাসকে নিয়ে ওমরাহ করতে গিয়ে এ সুযোগ পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য নিজেই জানিয়েছেন সানা।
একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি আল্লাহ আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন। আমি কখনো কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারব এমনটা ভাবিনি। আল্লাহ অনেক দয়ালু।’ সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।