পুবের কলম ওয়েবডেস্কঃ শুধু রাজনীতির স্বার্থে বদলে দেওয়া হচ্ছে ভারতের ইতিহাস। এই মুহূর্তে ইতিহাস সংরক্ষণ করা খুব উচিৎ। নাম না করেই আলিপুর মিউজিয়াম উদ্বোধন করতে এসে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন  তিনি আরও বলেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশের প্রকৃত ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস, জানতে না পারে, তার জন্যই ইতিহাস, ভূগোল সবকিছু বদলে দেওয়া হচ্ছে।

রাজনীতির স্বার্থে বদলে দেওয়া হচ্ছে ভারতের ইতিহাস আলিপুর মিউজিয়ামের উদ্বোধন করতে এসে নাম না করে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী ছবি খালিদুর রহিম

এই দিন মুখ্যমন্ত্রী বলেন বাংলা না থাকলে নবজাগরণ হতনা। আলিপুর জেলের এই সংগ্রহশালাকে ওয়ার্ল্ড হেরিটেজ করতে চাই। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এখন বারুইপুরে স্থানান্তরিত হওয়ার পর এটিকে মিউজিয়ামে রূপ দান করা হল।নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন ইংরেজরা বুঝেছিল যে বাঙালি  তাদের অন্যতম বিপদ ।

তাই তারা “ বঙ্গভঙ্গের চক্রান্ত ’’ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।আলিপুর মিউজিয়াম এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এখন বারুইপুরে স্থানান্তরিত হওয়ার পর এটিকে মিউজিয়ামে রূপ দান করা হল। এই দিন মুখ্যমন্ত্রী বলেন বাংলা না থাকলে নবজাগরণ হতনা। আলিপুর জেলের এই সংগ্রহশালাকে ওয়ার্ল্ড হেরিটেজ করতে চাই।